প্রশ্নকারী লিখেছেন 10 years ago
আমার পা প্রায় ৮ থেকে নয় মাস যাবৎ ঝালাপোড়া, অবশ অবশ লাগা, প্রচন্ড ভার লাগা এই সমস্যা গুলো হচ্ছে ৷আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো উপকার পাই নাই ৷ এই সমস্যার কারণে হাটতে পারছি না বললেই চলে ৷ আপনাদের পরামর্শে ১৬ তারিখ এক মেডিসিন ডাক্তারের কাছে যাওয়ায় এই ছবির ঔষধ গুলো খেতে বলেছে ৷কিন্তু এগুলো খাওয়াতে আমার পা এখন ফুলে গেছে ও আরও ভারি হয়েছে৷ আমি আর সয্য করতে পারছি না৷এখন আমি কি করবো?

2 Replies

ডাক্তার লিখেছেন 10 years ago
আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রেসক্রিপশন এর পুরো ছবি আপলোড করুন যেন ডাক্তারের নাম, চেম্বার, রোগীর নাম, বয়স, তারিখ সবকিছু ঠিকমত দেখা যায়। ধন্যবাদ।
ডাক্তার লিখেছেন 10 years ago
প্রেসক্রিপশন এ ডাক্তারের পদবী দেখে মনে হচ্ছে উনি বি-এম-ডি-সি (বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল) রেজিষ্টার্ড ডাক্তার নয়। আপনার অবস্থার যেহেতু অবনতি হয়েছে, ভাল হয় এই ঔষধ না খেয়ে সরকারী কোন হাসপাতালে চলে যান। একটু ভোগান্তি হলেও সরকারী হাসপাতালে সেবার মান ভাল। ধন্যবাদ।